বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শাহ মো. এমরান (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে ২ ডজন মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান মাহীর অন্যতম সহযোগী। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ মো. এমরান হবিগঞ্জ সদর উপজেলার বাতাসার গ্রামের নবাব আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও ৬ নম্বর নিজামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন ঘাটিয়া বাজারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে প্রথম সারিতে অংশগ্রহণকারীদের মধ্যে শাহ মো. এমরানও ছিলেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় তাকে শনাক্ত করার পর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ওই দিনই তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। ওসি জাহিদুল হক জানান, অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com