স্টাফ রিপোর্টার ॥ নিরীহ মানুষের আশার একমাত্র স্থল হচ্ছে আদালত প্রাঙ্গন। কিন্তু আদালতে এসে সংঘর্ষের ঘটনা ঘটে তবে মানুষ যাবে কোথায়? গতকাল সোমবার দুপুরে সদর কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির সামনে মামলার হাজিরা দিতে আসা দুই পক্ষের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়। আইনজীবী সহকারীরা দুই দাঙ্গাবাজকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, শহরতলীর পার্শ্ববর্তী আলমপুরের মৃত সজলু মিয়ার পুত্র মোশাহিদ মিয়া আদালতে মামলার কাজে আসেন। এ সময় তার প্রতিপক্ষ একই গ্রামের জহুর আলীর পুত্র বশির মিয়া হামলা চালায় মোশাহিদের ওপর। এতে উভয়পক্ষে সংঘর্ষ হয়। আইনজীবী ও তার সহকারীরা সংঘর্ষ থামাতে গেলে তাদের সাথেও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই এলাকায় হট্টগোল হয়। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পইল গ্রামের সাইফুল ও আলমপুর গ্রামের ইকবাল নামে দাঙ্গাবাজ পালিয়ে যায়। পরে আটকদের থানায় সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় মোশাহিদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরকম একাধিকার ঘটেছে আদালত প্রাঙ্গণে।