শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে একটি বাচ্চা বানর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চা বাগানের এক শ্রমিকের বাড়ি থেকে বানরটি উদ্ধার করে রঘুনন্দন রেঞ্জের সংরতি এলাকায় অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বন বিভাগের অধীনে রঘুনন্দন রেঞ্জের নবনিযুক্ত ফরেস্ট রেঞ্জার মো. ফয়সাল আলম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নোয়াপাড়া চা বাগানের এক চা শ্রমিকের বাড়িতে একটি বাচ্চা বানর বন্দি অবস্থায় রয়েছে। পরে বিষয়টি মাধবপুর উপজেলার জগদীশপুর বন বিট কাম স্টেশনে জানানো হয়। খবর পেয়ে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল নোয়াপাড়া চা বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাচ্চা বানরটি উদ্ধার করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বানরটি পথ হারিয়ে বনাঞ্চল থেকে নোয়াপাড়া চা বাগানে ঢুকে পড়েছিল। পরে ওই চা শ্রমিক কৌশলে বানরটিকে ধরে বাড়িতে নিয়ে যান। দীর্ঘদিন ধরে বানরটি সেখানে বন্দি অবস্থায় মানুষের কাছে পালিত হচ্ছিল। উদ্ধারের পর রঘুনন্দন রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. ফয়সাল আলমের নির্দেশে বানরটিকে শাহপুর বন বিট এলাকায় নেওয়া হয়। পরে রঘুনন্দন রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে এর স্বাভাবিক আবাসস্থলে বানরটিকে অবমুক্ত করা হয়।
এ সময় শালটিলা বন বিট কর্মকর্তা মোহাইমিনুল সানী, শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com