শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট রেঞ্জের দায়িত্ব নেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ এবং ভারতের হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয় থেকে মানবিক আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, বিশেষ শাখা, হাইওয়ে পুলিশ, র‌্যাব, খাগড়াছড়ি জেলা পুলিশ ও ঢাকা জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশ স্টাফ কলেজে সদস্য পরিচালন কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ ও পাঠ্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশেষ শাখা, ঢাকার ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় আইভরি কোস্ট ও দারফুর, সুদানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যয়ন, সংকট ব্যবস্থাপনা ও আধুনিক পুলিশিং তাঁর পেশাগত আগ্রহের উল্লেখযোগ্য ক্ষেত্র। অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে সিলেট রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনবান্ধব ও আধুনিক পুলিশিং কার্যক্রম জোরদার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com