রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরের ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মনু সরকারী রাস্তার গাছ কাটলেন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এলজিইডি রাস্তা থেকে প্রকাশ্যে ৪টি গাছ কেটেছেন ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনুর নির্দেশে বৃহস্পতিবার সকালে এলজিইডির ছাতিয়াইন-পিয়াইম রাস্তা থেকে ৪টি আকাশমনি গাছ কেটে ফেলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও তার লোকজন। উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) আহাম্মেদ তানজীর উল্লা সিদ্দিকী ও তার অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাটা ৪টি গাছের অংশ উদ্ধার করে নিয়ে আসে।
সরজমিনে গিয়ে দেখা যায়- গাছের ২৫ টুকরো ইউনিয়ন অফিসের সামনে রাখা। এ ব্যাপারে ইউনিয়নের সচিব অরুন কুমার দাশ জানান, কতগুলো গাছ কাটা হয়েছে জানি না। মাসিক সভার সিদ্ধান্ত মতে গাছ গুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন ১৯৯৪ সালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ রাস্তায় গাছ গুলো লাগানো হয়। আমাদের গাছ আমরা কেটেছি। অনুমতি নিতে হয় তা আমার জানা ছিল না। উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) আহাম্মেদ তানজীর উল্লা সিদ্দিকী জানান, গাছ কাটার খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে গাছগুলো উদ্ধার করে নিয়ে আসি। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন , সরকারি রাস্তা থেকে গাছ কাটার খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হলে গাছ গুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com