বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৬৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায় ও ব্র্যাক কর্মসূচী সংগঠক জীবা আক্তার। সভায় বাল্য বিবাহ এবং নারী-শিশু নির্যাতনের নানা বিষয়সহ এসব প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য স্কুল কলেজসহ ইউনিয়ন পর্যায়ে সভা করার আলোচনা করা হয়। এ ছাড়া প্রেসক্লাব সভাপতি রেজিস্ট্রারী কাবিন ছাড়া বাল্য বিবাহ সম্পন্ন হয়ে গেলে প্রচলিত আইনে বর-কনে অথবা উভয় পরিবারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায়না মর্মে একটি বাস্তব ঘটনার উদাহরণ তুলে ধরে এ বিষয়ে আইন প্রণয়নের জন্য সভার মাধ্যমে সরকারের কাছে দাবি জানান। উল্লেখ্য হরতালের কারণে সভাপতি কিছু সময়ের জন্য শহরের অন্যত্র অবস্থান করার কারণে তার অনুমতি নিয়ে কমিটির সদস্য সচিব সভাটি পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com