বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা ন্যাপের জরুরী সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) হবিগঞ্জ জেলা শাখার এক জরুরী সভা হবিগঞ্জ সবুজবাগ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা ন্যাপের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রনজিত কুমার দত্ত, সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) গোকুল চন্দ্র দাস, অ্যাডভোকেট সমরেন্দ্র লাল দাশ, সাংগঠনিক সম্পাদক প্রীতি কুসুম সিংহ, কোষাধ্যক্ষ অনুকুল চন্দ্র দাশ, বানিয়াচং ন্যাপ নেতা মোজাম্মেল লস্কর, দেলোয়ার হোসেন, ফজলুর রহমান, মিনহাজ আহমেদ চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় জনসংযোগ করার জন্য ৪ সদস্য বিশিষ্ট বিশেষ প্রতিনিধি দল গঠন করা হয়। সদস্যরা হলেন-জেলা ন্যাপের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) গোকুল চন্দ্র দাশ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রীতি কুসুম সিংহ ও কোষাধ্যক্ষ অনুকুল চন্দ্র দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com