শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪ প্রতিশ্রুতির মধ্যেই ঝুলে আছে নবীগঞ্জ ভরপুর-বাঁশডর সড়ক সংস্কার নবীগঞ্জে ফার্মেসিতে দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকা ও ঔষুধ লুট দিঘলবাক গুচ্ছগ্রামে কৃষকদল ও আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ চুনারুঘাটে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ পৌরসভায় দুই বছরে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় ব্যাপক অগ্রগতি চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড মহানবী (সা.)-এর জন্ম নবুয়তের সূচনা সৈয়দ নজরুল ইসলাম

বানিয়াচঙ্গে ভিডিপির ট্রেইনারদের মৎস্যজীবি সাজিয়ে মৎস্য পক্ষ পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। আনসার ও ভিডিপির ৩দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ চলাচলাকালে ভিডিপির ট্রেইনারদের মৎস্যজীবি সাজিয়ে মৎস্য পক্ষ পালনের ব্যনার সাঁটিয়ে ফটোসেশন এবং অনুষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের সমূদয় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আনসার ও ভিডিপির প্রশিক্ষনার্থী মিনাল হোসেন মারজান জানান, ১৮ আগস্ট স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তারা ২ প্লাটুন (৬৪ জন) বালক বালিকা প্রশিক্ষণে ক্লাস গ্রহন করার সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের আমন্ত্রনে সকাল ১১ টায় ট্রেইনার হিসেবে ক্লাস করান মৎস্য অফিসার বুরহান উদ্দিন। একঘন্টা লেকচার শেষে দুপুর ১২ টার দিকে ভিডিপির ব্যানার সরিয়ে মৎস্যজীবিদের সঙ্গে মতবিনিময় লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে ফটোসেশান করেন মৎস্য অফিসার। শুধু তাই নয় ফটোসেশন করার সময় প্রশিক্ষনার্থীদের ভিডিপির ইউনিফর্ম খুলিয়ে সিভিল পোষাক পরিধানে বাধ্য করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মৎস্য অফিসার বুরহান উদ্দিন আনসার-ভিডিপি প্রশিক্ষণের ব্যানার সরিয়ে মৎস্য পক্ষের ব্যানার সাঁটিয়ে ফটোসেশনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি শুধু ভিডিপির প্রশিক্ষণের ট্রেইনার হিসেবে মৎস্য সংক্রান্ত লেকচার দিয়েছি।
উপজেলা আনসার অফিসের দায়িত্ব প্রাপ্ত টিআই (ট্রনিং ইনস্টাক্টর) আকলিমা আক্তার বিউটি জানান, মৎস্য অফিসার বুরহান উদ্দিন আমাদের অনুষ্ঠানের লেকচার শেষ করে মৎস্য পক্ষের ব্যানার সাঁটিয়ে ফটোসেশন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com