প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবীগঞ্জ পরিবেশক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার (১৯ আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সমিতির বিভিন্ন কার্যক্রম, পরিবেশকদের ব্যবসায়িক সমস্যা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি নবীগঞ্জ উপজেলার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পরিবেশক সমিতির উপদেষ্টা সুবিনয় রায় বাপ্পি, সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক কাজল রায়, সাংগঠনিক কনক কান্তি দাশ, কোষাধ্য মো: আলাল হোসেন, প্রচার সম্পাদক রিপন খান, সম্মানিত সদস্য সুমন চন্দ্র দাশ, ঝুনু পাল, রাধামন রায়, মোঃ কবির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবীগঞ্জের পরিবেশক ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপজেলা প্রশাসনের সামনে তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।