স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে স্থানীয় আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তুফা সোহেল। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক একেএম সাইফুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সিলেট ক্যাডেট কলেজের সহকারি অধ্যাপক আব্দুল জাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরুল হাসান প্রমুখ।
কর্তৃপক্ষ জানায়, নোয়াপাড়া ইউনিয়নের ২২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১টি বিদ্যালয়ের মোট ১১৮ জন শিক্ষার্থী প্রাথমিক মেধাবৃত্তি অর্জন করেছে। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে মেধাবৃত্তির মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও ভালো ফলাফলের আগ্রহ তৈরি করবে। বক্তারা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন-তোমাদের মেধা আছে, বৃদ্ধি আছে, যোগ্যতা আছে। আমরা তোমাদের সাথে আছি। তোমরা এগিয়ে যাও। তোমাদের সফলতায় অবশ্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় স্বাগত বক্তব্যে বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন- প্রাথমিক শিক্ষাস্তরকে আমরা একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। সেই লক্ষে আমরা শিক্ষার্থীদের প্রতিযোগি