বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌর তালামীযে ইসলামিয়ার কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ পৌর শাখার কাউন্সিল গতকাল বুধবার বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পৌর তালামীযের বিদায়ী সভাপতি মোঃ আবুল কাশেম চয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদশে আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পদাক মোঃ শরীফ উদ্দিন, প্রশিক্ষন সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান সানী, বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব কাজী মাওঃ এম হাসান আলী, হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি কাজী মাওঃ মাহবুব আহমদ, সহ-সভাপতি মাওঃ এম এ সবুর, উপজেলা তালামীযের সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, জেলা তালামীযের সদস্য মোঃ ইমরান আল ইমন। কাউন্সিলের শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন জেলা তালামীযের সদস্য আবু সাঈদ মোঃ ছায়েম। কাউন্সিল অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি লিয়াকত আলী তালুকদার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা তালামীযের সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। উক্ত কাউন্সিলে মোঃ আমিনুল ইসলাম দুলালকে সভাপতি ও শাহ্ মোঃ মহসিন ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ কামাল উদ্দিন সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ পৌর তালামীযের কমিটি ঘোষনা করেন জেলা সভাপতি লিয়াকত আলী তালুকদার। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহ্ জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ রাইয়ান, প্রচার সম্পাদক মোঃ এনামুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ কাউছার মিয়া, অর্থ সম্পাদক মোঃ সোহাগ আহমদ, অফিস সম্পাদক মোঃ শাহ্রিয়ার আলম শাওন, সহ-অফিস সম্পাদক মাহমুদুর রহমান শোভন, প্রশিক্ষন সম্পাদক শিহাব আহমদ, সহ-প্রশিক্ষন সম্পাদক মোঃ রাহিন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিবুু চৌধুরী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওয়াকিল মিয়া, সদস্য মোঃ দিলহাস, মোঃ স্বাদ ইসলাম, মো মিজান খান, মোঃ মাসুম আহমদ খান, মোঃ আইয়ুব আহমদ, মোঃ সাইদুর রহমান, মোঃ শফিকুর রহমান, জহিরুল ইসলাম, মোঃ রায়হান ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com