বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে পুলিশের উদ্যোগে নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। সভায় স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
সভায় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের মতামত গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবাকে আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করে তোলা। এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে পুলিশ প্রশাসনের কাছে নানা পরামর্শ ও মতামত প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com