স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক স্পট ও ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। খবর নিয়ে জানা গেছে, শহরের বহুলা মোকামবাড়ি, ২নং ও ৩নং পুল, ভাদৈ, উমেদনগর, রাজনগর, শ্মশানঘাট, গোসাইপুর, সিনেমা হল, শ্যামলী, ইনাতাবাদ, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মাদক স্পট রয়েছে। সন্ধ্যার পর থেকেই প্রকাশ্যে মাদক বিক্রি চলছে। নতুন তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে শহীদুল আলম শহীদ, মইনুল, মোশারফ, সুজন, রুবেল, জাহিদ, ফয়সল, শাকিল, কামাল, কয়সর, রাজা, ফরিদ, ফুল মিয়া ১, ফুল মিয়া ২, জুয়েলসহ আরও অনেকে।
পুলিশ জানিয়েছে, অচিরেই এদের বিরুদ্ধে অভিযান চলবে। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বছরের ভেতরেই হবিগঞ্জ শহর থেকে মাদক নির্মূল করা হবে। মাদকের কারণে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান নিয়মিত থাকায় চুরি কিছুটা কমেছে।