স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনজীবী সমিতির সদস্য সকলের পরিচিত মুখ এডভোকেট আশরাফুল আলম কামাল (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না…নিল্লাহি রাজিউন। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট সোবহানিঘাট ইবনে সিনা হাসপাতালে মারা যান। তিনি কিছুদিন ধরে শ^াসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা অর্থপ্যাডিক ডাক্তার কামরুল আলমের ছোট ভাই।
তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি স্পেশাল পিপি মঞ্জুর উদ্দিন শাহীন ও সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপসসহ অন্যান্য আইনজীবীরা শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।