বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচং ব্র্যাক আইডিপির উদ্যোগে পুরুষ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ব্র্যাক আইডিপির উদ্যোগে পুরুষ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল ব্র্যাক আইডিপি জেন্ডার কর্মসূচীর উদ্যোগে কামালখানী এলাকায় এ পুরুষ সমাবেশ অনুষ্টিত হয়। পরিবার ও সমাজে জেন্ডার ভিত্তিক বৈষম্য, পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা নির্মূল করণে পুরুষদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার প্রতিটি গ্রাম/হাটিতে পুরুষ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কামালখানী এলাকায় উক্ত সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন ব্র্যাক আইডিপি উপজেলা উন্নয়ন সমন্বয়কারী (ইউডিসি) মোঃ মহসিন উদ্দিন, এলাকা উন্নয়ন সমন্বয়কারী (এডিসি) মোঃ ফখরুল আলম ভূইয়া, এসএস আইডিপি জেন্ডার মোঃ আতিয়ার রহমান, আইডিপি জেন্ডার, সিইপি, এইচআরএলএস এর শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, অনুষ্টানটির সার্বিক পরিচালনায় ছিলেন জেন্ডার আইডিপি কর্মী দেলোয়ার হোসেন ও সুরাইয়া আক্তার। অংশগ্রহনকারী শতাধিক পুরুষ হাত উঁচু করে শপথ নিয়ে জেন্ডার বৈষম্য দূর করে একটি নির্যাতন মুক্ত পরিবার ও সমাজ গঠনে এক সঙ্গে কাজ করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com