শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম/কিবরিয়া চৌধুরী/ ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রিপন বেগম (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশিক মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের ছুল্লুক মিয়ার ছেলে আশিক মিয়া স্ত্রী রিপন বেগম ও সন্তানদের নিয়ে কালিয়ারভাঙ্গা মান্দারকান্দি গ্রামে বসবাস করতেন। সেখানে তারা হাঁসের খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। অতিরিক্ত ঋণের চাপ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রোববার বিকেলে আশিক মিয়া স্ত্রী রিপন বেগমকে নিয়ে নিজ বাড়ি শেরপুর গ্রামে যান। পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে রিপন বেগমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই রিপন বেগমের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com