শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোার্টার ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে অনেকে রক্ষা পেয়েছেন। রবিবার রাত ৮টার দিকে ওই সড়কের ক্রস রোডে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইসমাইলকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য বন্দিদেরকে জেলা কারাগারের ভেতরে চিকিৎসা দেয়া হয়েছে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের ভেতর ঢুকে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা¯’লে গিয়ে আহতদের উদ্ধার করে। জানা যায়, হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্ট থেকে প্রিজন ভ্যানে করে মহিলাসহ ৩০ জন বন্দিকে কারাগারে নিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। বৃষ্টি থাকায় উল্লেখিত স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘন্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com