মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

মিছবাহ ট্রাভেলসের ১২ বছর পূর্তি উপলক্ষে হাজীদের পুনর্মিলনী

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের স্বনামধন্য হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান মিছবাহ ট্রাভেলস-এর ১২ বছর পূর্তি উপলক্ষে পবিত্র হজ এবং ওমরা পালনকারী হাজীদের নিয়ে এক আন্তরিক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা শহরের গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত বছরগুলোতে মিছবাহ ট্রাভেলসের মাধ্যমে হজ পালনকারী হাজীগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। বক্তব্য রাখেন মাওলানা আবু তাইয়্যেব নুরুদ্দীন জংগী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন খান, হাজী মফিজুর রহমান বাচ্চু, হাজী মাওলানা কাজী এম.এ. জলিল, হাজী মুফতি মুজিবুর রহমান, হাজী আবুল বাশার, হাজী সৈয়দ ওবায়দুর রহমান এবং ক্বারী নাজমুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিছবাহ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হাজী মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে অনেক হাজী বিভিন্ন ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনা ও প্রতারণার কারণে হজ পালনকালে নানাবিধ দুর্ভোগের শিকার হন। কিন্তু মিছবাহ ট্রাভেলস এ ক্ষেত্রে ব্যতিক্রমী সেবার নজির স্থাপন করেছে। তারা হাজীদের জন্য মক্কা ও মদিনা শরীফের নিকটবর্তী আবাসনের ব্যবস্থা, উন্নত মানের খাবার এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান নিশ্চিত করে থাকে।
হাজীগণ তাদের বক্তব্যে জানান, মিছবাহ ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করে তারা অত্যন্ত সন্তুষ্ট। প্রত্যাশার চেয়েও বেশি সেবা প্রদান, আন্তরিক ব্যবস্থাপনা, উন্নত আবাসন এবং হাজীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা তাদের মুগ্ধ করেছে। বিশেষ করে হজের পুরো সময় জুড়ে হাজীদের প্রয়োজনীয় সেবা ও খোঁজখবর রাখার বিষয়টি প্রশংসিত হয়েছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১২ বছরে মিছবাহ ট্রাভেলস সততা, বিশ্বস্ততা ও মানসম্মত সেবার মাধ্যমে হবিগঞ্জসহ সিলেট বিভাগের মানুষের আস্তা অর্জন করেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একই ধারাবাহিকতা বজায় রেখে হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ আবুল কালাম ওবায়দুল হক।
উল্লেখ্য, মিছবাহ ট্রাভেলসের মাধ্যমে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী হজযাত্রীরা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com