শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা ॥ মেশিন ধ্বংস

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামে নিজ জমি থেকে সরকারের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলা প্রশাসনের পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ জমি থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন, যার ফলে আশপাশের ফসলি জমি, বসতভিটা, পরিবেশ এবং স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের পুত্র। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, তার নিজ জমি থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com