মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

উস্তাদ জ্যোতির্ময় দাশ’র ১৩তম মৃত্যু বার্ষিকীতে বিশিষ্ট জনের স্মৃতিচারণ

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উস্তাদ জ্যোর্তিময় দাশ-এর ১৩তম মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট জনেরা স্মৃতি চারণ করেছেন। গতকাল শুক্রবার ছিল জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ও আনন্দধারা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত উস্তাদ জ্যোর্তিময় দাশ-এর ১৩তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, আনন্দধারা ও জ্যোর্তিময় দাশ স্মৃতি পর্ষদ-এর উদ্যোগে স্মৃৃতিচারণ করা হয়। স্মৃতিচারণ করেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক স্বদেশ দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আবু মোত্তালেব খান লেবু, সাধারণ সম্পাদক সম্পাদক মেরি, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক এম, হারুনূর রশীদ হারুন, প্রভাষক সুপ্তা পাল সুমি, শাহ আলম চৌধুরী মিন্টু আজহারুল ইসলাম মুরাদ, রাজ খাঁন ও নাওয়ার প্রমূখ।
স্মৃতিচারণে জ্যোর্তিময় দাশের কর্মময় জীবন তথা শুদ্ধ সঙ্গীতের বিকাশে অগ্রনী ভূমিকাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার সুযোগ্য উত্তরসূরী দুই কন্যা দেবশ্রী অন্তরা দাশ সানি ও শ্যামাশ্রী সঞ্চারী দাশ মানিকে রেখে যান, যারা সঙ্গীতে জাতীয় পদক অর্জন করে ঢাকা ছায়ানটে ও ঢাকা মহিলা বিশ^বিদ্যালয়ে শুদ্ধ সঙ্গীতে প্রশিক্ষণ দিয়ে অবদান রেখে চলেছেন। স্যার ছিলেন, বিটিভি ও বেতারের নিয়মিত কন্ঠশিল্পী, বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ সুরবিতান ললিতাকলা প্রশিক্ষন কেন্দ্রের সঙ্গীত প্রশিক্ষক, হবিগঞ্জ একতারা শিল্পগোষ্ঠীর প্রশিক্ষক। সর্বশেষে ঢাকা মিশনারী স্কুল এন্ড কলেজে সঙ্গীত ও ইংরেজীর শিক্ষক ছিলেন। ২০১৩ সালের ১৯ জুন ঢাকা রেঁনেসাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে দেহ ত্যাগ করেন। সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com