শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

সংবাদ প্রকাশের জের ……………………. ॥ নবীগঞ্জ খাদ্য গুদামে সাময়িকভাবে ধান সংগ্রহ বন্ধ ॥ প্রকৃত কৃষকদের কার্ড যাচাই করে নেয়া হবে ধান-উপজেলা নির্বাহী অফিসার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী ভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকাসহ একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে আশার আলো দেখতে শুরু করেছেন প্রকৃত কৃষকরা। তার ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। তিনি সংবাদ প্রকাশের সাথে সাথে সাময়িকভাবে ধান সংগ্রহ অভিযান বন্ধ রাখতে খাদ্য গুদাম কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি প্রকৃত কৃষকদের কার্ড যাচাই-বাছাই করে স্বশরীরে উপস্থিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুন দৈনিক হবিগঞ্জে জনতার এক্সপ্রেস পত্রিকায় ফলা ও করে খাদ্য গুদাম কর্মকর্তা নীল রতন রায়, কর্মচারী কাশেম মিয়া, গুদাম সর্দার আব্বাছ মিয়াসহ সংঘটিত সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারী ভাবে ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার সাময়িকভাবে ধান সংগ্রহ অভিযান বন্ধ রাখার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি নিজে প্রকৃত কৃষকদের কার্ড যাচাই-বাছাই পুর্বক স্বশরীরে উপস্থিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের সিদ্ধান্ত দেন। ফলে মাথায় বাজ পড়ে সিন্ডিকেট চক্রের। এই সিদ্ধান্তের কারনে প্রকৃত কৃষকদের মাঝে আশার আলো সৃষ্টি হয়। তারা তাদের অর্জিত ধান নিজে খাদ্য গুদামে সরকারী মুল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হওয়ায় ইউএনও এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুত্রে জানা যায়, সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ১২ শত ৪০ টন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এখানে লটারীর মাধ্যমে ৬১৫ জন কৃষকদের তালিকা অনুযায়ী ধান নেয়ার কথা। কিন্তু প্রকৃত কৃষকরা সরকার দলীয় নেতাকর্মীদের সিন্ডিকেটের কারনে গুদামে ধান দিতে ব্যর্থ হচ্ছেন। এছাড়াও গুদাম কর্মকর্তাকে ম্যানেজ করে অকৃষকরা ১৫, ১৬, ১৭% আদ্রতার ধান গুদামে নেয়া হচ্ছে। যেখানে সর্বোচ্চ আদ্রতা থাকার কথা ১৪%। এ সংক্রান্ত বিস্তারিত সংবাদ প্রকাশের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন সিদ্ধান্ত গ্রহন করেছেন। প্রকৃত কৃষকদের কার্ড যাচাই পুর্বক স্বশরীরে উপস্থিত হয়ে কৃষকগণ যাতে তাদের ধান দিতে পারে এটা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com