শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৈয়দ ইশতিয়াক আহমেদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শিল্প ও বিনিয়োগ খাতের উন্নয়ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (ইঅচখঈ)-এর নেতৃবৃন্দ। এ সময় বিশেষভাবে উপস্থিত ছিলেন ইঅচখঈ-এর ভাইস প্রেসিডেন্ট এবং সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জি. সৈয়দ ইশতিয়াক আহমেদ। সাক্ষাতে দেশের পুঁজিবাজারভুক্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পকারখানার আধুনিকায়নে ব্যাংকিং খাতের সহযোগিতা ও নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ইঞ্জি. সৈয়দ ইশতিয়াক আহমেদ দেশের শিল্পখাতকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়ক ব্যাংকিং নীতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। তিনি রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবদান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইঅচখঈ-এর প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ এবং সেক্রেটারি জেনারেল আমজাদ হোসাইনও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. সৈয়দ ইশতিয়াক আহমেদের এ ধরনের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ দেশের শিল্প ও বিনিয়োগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com