শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বানিয়াচংয়ে জীবন মিয়া হত্যা মামলার ৯ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত জীবন মিয়া হত্যা মামলার ৯ জন এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর ও লোকড়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাব সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার গাজীপুর গ্রামের জীবন মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ এপ্রিল ধানের খলা ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় জীবন মিয়ার পরিবারের কয়েকজন সদস্য আহত হন। গত ২১ মে সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জীবন মিয়ার বাড়ির পাশে গিয়ে গালিগালাজ ও হামলা চালায়। হামলায় জীবন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুন তিনি মারা যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com