শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক তালিকা অনুযায়ী চলবে অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযোগ আছে, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বুধবার সদর থানা পুলিশ জামাল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা এবং অপরদিকে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে নিয়াজ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা গেছে, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তালিকা করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তবে তালিকা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। আটক দুইজনের বিরুদ্ধে আলাদা মাদক মামলা আছে। গতকাল বিকালে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com