মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

বাসদ নেতা কমরেড মুজিবুর রহমানের মৃত্যুতে কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক কমরেড মুজিবুর রহমান ফরিদ এর মৃত্যুতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাসদ কেন্দ্রীয় কমিটি, বাসদ হবিগঞ্জ জেলা, চুনারুঘাট উপজেলা, সিলেট জেলা ও মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ। কমরেড মুজিবুর রহমান ফরিদ গত ১৬ জুন মঙ্গলবার রাত ২ টায় ঢাকা পিজি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য সেগুন বাগিচায় ঢাকা কেন্দ্রীয় অফিস প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে রাত ৪ টায় তাঁর মৃতদেহ দলীয় লাল পতাকায় আচ্ছাদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁর বিপ্লবী জীবনের কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সালাম প্রদর্শন করে শেষ বিদায় জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, নিখিল দাস, জুলফিকার আলী, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, আব্দুল কুদ্দুস, জনার্দন দত্ত নান্টু, ডাক্তার মনিষা চক্রবর্তী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন প্রমূখ। ১৭ জুন বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে চুনারুঘাট, গাজীপুরে তাঁর গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর বিপ্লবী জীবনের কর্ম ও স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সালাম পদর্শন করে শেষ বিদায় জানিয়েছেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, সদস্য সচিব শফিকুল ইসলাম বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, গোলাম কিবরিয়া, বাসদ মৌলভীবাজার জেলার সংগঠক উজ্জ্বল রায়, বিশ্বজিৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, বাসদ হবিগঞ্জ জেলার সদস্য ফয়সল আহমেদ, এডভোকেট জুনায়েদ আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, আব্দুল মতিন, চৌধুরী ফয়সল আহমেদ সুয়েব, সুনীল রায়, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট জিলু মিয়া, প্রকৌশলী সজল রায় চৌধুরী, লুকমান আহমেদ তালুকদার, এ আর সি কাউছার, বাসদ চুনারুঘাট উপজেলার নেতা সাবেক মেম্বার আশ্বব আলী, ওবায়দুল হক চৌধুরী সেলিম, আনোয়ার মিয়া, পারভেজ মিয়া, জসীম উদ্দিন, গাবরু মিয়া, আব্দুল ছত্তার সিপিবি নেত আব্দুর রশিদ, আরিফুর রহমান জিতু, আব্দুল সামাদ,আব্দুল ছত্তার, তাহের মিয়া। উপস্থিত হয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন চুনারুঘাটের ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান, হুমায়ূন খান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রয়াত কমরেড ফরিদের শত শত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বৃন্দ। শোক বার্তা পাঠিয়েছেন তাঁর সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও বিশিষ্ট ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহিরি, সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি পীযুষ চক্রবর্তী, বাসদ চুনারুঘাট উপজেলার আহবায়ক আব্দুল কুদ্দুস মজুমদার। এছাড়া গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন মালেশিয়ায় অবস্থান কারি বাসদ নেতা আহমেদ আলী, আলেয়া বেগম, লন্ডনে অবস্থান কারি ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুদ রানা, ইউএসএ প্রবাসী বাসদ নেতা আবুল কালাম আজাদ, ইউকে প্রবাসী জুবায়ের আহমেদ,মস্তোফা জামান বাবুল, হুমায়ূন খান, আমেরিকা প্রবাসী বাসদ নেতা মামুনুর রশিদ সুয়েল, আক্তার হোসেন অলক, মাহমুদ আহমেদ, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা মাসুক মিয়া মামুন প্রমূখ। শ্রদ্ধা নিবেদন কালে কমরেড ফরিদের বিপ্লবী জীবনের বিভিন্ন কাজ কর্ম তুলে ধরে নেতৃবৃন্দ সংক্ষেপে বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদ দলের প্রয়োজনে চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) সংসদীয় আসন থেকে ২০০১ ও ২০২৬ সালের নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। স্কুল জীবন থেকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তথা বাসদের রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত হন। তার ধারাবাহিকতায় গাজীপুর, চুনারুঘাট ও হবিগঞ্জে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। মৃত্যু কালে তিনি বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য এবং চুনারুঘাট উপজেলা শাখার সদস্য সচিব এর দায়িত্ব পালন করছিলেন। তিনি গাজীপুর, চুনারুঘাট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কৃষক শ্রমিক জনতার ন্যায় সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রেখেছেন। চা শ্রমিকদের সংগঠিত করে দাবি দায়ের আন্দোলন করেছেন। বিষেশ করে চুনারুঘাটের গাজীপুর অঞ্চলের স্থানীয় সমস্যা সংকটে নিরসনে সোচ্চার ছিলেন। তিনি যে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে নির্ভীক, সাহসী বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি সাম্রাজ্যবাদী অগ্রাসনের বিরোদ্ধে এবং দেশের তেল-গ্যাস, কয়লা, বন্দর, করিডোর রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন। মূলত তিনি পুঁজিবাদী শোষন ব্যবস্থা ভেঙ্গে কৃষক শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষন মুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাক্সক্ষায় যারা জীবন ব্যাপী আন্দোলন করেছেন। তাঁর প্রয়ানে দল একজন নিবেদিত সৈনিক দৃঢ়চিত্তের লড়াকু নেতা হারাল, এলাকা বাসী হরিয়েছেন একজন অন্যায়ের প্রতিবাদী সাহসী সূর্য সন্তান, পরিবার হারিয়েছে সকল ঝড়ঝাপটা মোকাবেলার শক্ত খুঁটি। কমরেড ফরিদের বিপ্লবী জীবনের স্মৃতি, কর্ম ও আদর্শিক চেতনা আগামী দিনে কৃষক শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষন বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com