শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাহুবলে রেমিট্যান্স যোদ্ধার সহায়তায় এগিয়ে এলো প্রশাসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাতকাহন ইউনিয়নের এক রেমিট্যান্স যোদ্ধার চিকিৎসা ও তাকে দেশে ফিরিয়ে আনতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেলা হবিগঞ্জ জেলা প্রশাসন। গুরুতর অসুস্থ অবস্থায় সৌদি আরবে চিকিৎসাধীন বাহুবলের জাবেদ মিয়ার চিকিৎসার সুবিধার্থে এবং তীব্র আর্থিক সংকট কাটিয়ে দেশে ফেরার জন্য তার মা হেলেনা আক্তারকে এককালীন পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার চেক হেলেনা আক্তারের হাতে তুলে দেন জেলা প্রশাসক ডক্টর মো:সরফরাজ।
জানা যায়, সাতকাহন ইউনিয়নের বাসিন্দা হেলেনা আক্তারের ছেলে জাবেদ মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তীব্র আর্থিক অনটনের কারণে না পারছিলেন ঠিকমতো চিকিৎসা নিতে, না পারছিলেন দেশে ফিরে আসতে। এই অসহায়ত্বের কথা জানতে পেরে জেলা প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দেয় এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই অনুদান মঞ্জুর করে।
আর্থিক সহায়তা পেয়ে অশ্রুসজল চোখে হেলেনা আক্তার জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, এই সংকটের মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই অর্থ তার ছেলের চিকিৎসা ও তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে অনেক সহজ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com