শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

শায়েস্তাগঞ্জের দাউদনগরে দ্বিতীয় দিনেও অব্যাহত উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাটে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। যোগদানের পর এমন উদ্যোগ নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরীকে শায়েস্তাগঞ্জবাসী সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রাস্তার দুই পাশ দখল করে ফুটপাতে দোকান বসিয়ে মাস শেষে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগও। যানজট সৃষ্টিসহ চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর প্রশাসক ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে নিয়ে অবৈধ ফুটপাতের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় যুবদল নেতা জুনেদ আহমেদকে মোটরসাইকেল রাসআতর পাশে এলোপাতারি রাখার দায়ে চাবি নেয়া হয়। স্টেশন রোড এলাকার সারের দোকানের মালিক শরিফুল চৌধুরী ফুল মিয়া দোকানের পাশে ট্রাক দাড় করিয়ে আনলোড করার অভিযোগে তাকে সতর্ক করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দাউদনগর পয়েন্টে ভেরাইটিজ স্টোরের মালিক আশিষ দেবকে তার দোকানের সামনে রাস্তায় ফলের দোকান বসিয়ে মাসে ৭ হাজার টাকা ভাড়া নেয়ার অভিযোগে ২ হাজার টাকা জরিমানাসহ দোকান সিলগালা করা হয়। পাশাপাশি আম, জাম, কাঠালসহ ফল জব্দ করে এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com