শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জে গভীর রাতে আগুন ৯টি গরু পুড়ে ছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের নোয়াগাওঁ দক্ষিনপাড়া এলাকার আবু শ্যামা চৌধুরীর গোয়াল ঘরে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকান্ড সংঘটিত হয়। আগ্নিকান্ডে ৯টি গরুসহ পুরো ঘর জ্বলে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পানিউন্দা ইউনিয়নের ভাটি এলাকা হিসেবে খ্যাত নোয়াগাওঁ দক্ষিনপাড়া এলাকার আবু শ্যামা চৌধুরীর গোয়াল ঘরে গতকাল সোমবার গভীর রাত ৩ টার দিকে কয়েল এর আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুঁর দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করলেও তার আগেই ৯টি গরুসহ ঘরে অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন আবু শ্যামার ভাই আবু ইউছুপ চৌধুরী। ক্ষতিগ্রস্থ আবু শ্যামা চৌধুরী এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন। সে সরকারের কাছে সহযোগিতার দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com