মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

হবিগঞ্জ জেলা কারাগার ক্যান্টিনে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারের ক্যান্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রি এবং বন্দিদের জন্য টাকা জমা গ্রহণে গড়িমসির অভিযোগ উঠেছে। এ নিয়ে বন্দিদের স্বজন ও দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রতিদিন হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে অসংখ্য মানুষ কারাগারে বন্দি স্বজনদের দেখতে আসেন। কিন্তু কারাগারে এসে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, কারাগারের প্রধান ফটকের পাশেই অবস্থিত ক্যান্টিনে প্রায় সব ধরনের পণ্যই বাজারদরের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে বন্দি ও তাদের পরিবারের সদস্যদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তাদের দাবি, খোলা বাজারে প্রতি কেজি চিড়া ৭০ টাকায় বিক্রি হলেও কারাগারের ক্যান্টিনে তা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হয়। বাইরে ১০০ টাকার চিনি ক্যান্টিনে ১৪০ থেকে ১৫০ টাকা, ২০ টাকার দাঁতের মাজন ৩০ টাকা, বিভিন্ন ধরনের সাবান ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া সুপারি, পান, মিনারেল ওয়াটার, জর্দা, তেল, পেঁয়াজ, বিস্কুট, বিড়ি, সিগারেট, মুড়ি, গ্যাস লাইটার ও ওয়ান টাইম রেজারসহ বিভিন্ন পণ্যের দাম বাজারমূল্যের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি রাখা হচ্ছে। দর্শনার্থীদের অভিযোগ, বন্দিদের নামে টাকা জমা দেওয়ার জন্য কারাগারে পিসি (প্রিজনার্স ক্যাশ) শাখায় দুইজন কারারী দায়িত্বে থাকলেও তারা অনেক সময় নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দর্শনার্থীদের। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দ্রুত সেবা পান না বলে অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দর্শনার্থী জানান, বন্দিদের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে গিয়ে প্রায়ই হয়রানির শিকার হতে হয়। একদিকে ক্যান্টিনে অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে, অন্যদিকে টাকা জমা দিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা ক্যান্টিনের পণ্যের মূল্য তালিকা প্রকাশ, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ এবং পিসি শাখায় দ্রুত ও সুষ্ঠু সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ ব্যাপারে জেলারকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com