মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব নামে এক সংগঠনের জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে প্রকৃতি ও জীবন ক্লাব হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ (অবঃ) আব্দুজ জাহের এবং সঞ্চালনা করেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, এপেক্স ক্লাবের সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন, ব্যাংকার্স এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মুশফিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ি অশোক কুমার দাশ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞাণ বিভাগের সহকারী অধ্যাপক ফখরুদ্দিন খান পারভেজ, রোটারী ক্লাব হবিগঞ্জ সেন্ট্রালের পিপি মোঃ মনির হোসেন, সমাজকর্মী চৌধুরী ফরহাদ, এপিপি এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, সাংবাদিক এসএম সুরুজ আলী, মোঃ লুৎফুর রহমান লিটন শাহ, এক্টিভিস্ট লেখক মোঃ মশিউর রহমান চৌধুরী রাজিব, রোটারেক্ট শিরীন আক্তার সোনিয়া, সংবাদকর্মী শাহ জালাল উদ্দিন জুয়েল, হবিগঞ্জ সদর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্দুল আহাদ, ব্যবসায়ি মোঃ শামছুল হক তালুকদার জুয়েল প্রমুখ। সভায় কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল্লাহকে সভাপতি, মোঃ কদ্দুছ আলীকে সহ-সভাপতি ও চৌধুরী ফরহাদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক হোমিও চিকিৎসক স্বপন কুমার বড়-য়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী, দপ্তর সম্পাদক এডভোকেট প্রতীম গোপ, নারী বিষয়ক সম্পাদক রোটারেক্ট শিরীন আক্তার সোনিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উসমান গণি রুমি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শেখ সয়েদুর রহমান সাইদুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী। সম্মানিত সদস্যরা হলেন, লুৎফুর রহমান লিটন শাহ, শাহ জালাল উদ্দিন জুয়েল, মোঃ আব্দুল আহাদ, মোঃ শামছুল হক তালুকদার জুয়েল। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ (অবঃ) আব্দুজ জাহের, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ শাহিন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, সৈয়দ মুশফিক আহমেদ, ফখরুদ্দিন খান পারভেজ, মোঃ মনির হোসেন, অশোক কুমার দাশ, দিপুল কুমার রায়, হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুণ। বাকী উপদেষ্টাদের নাম পরবর্তীতে কো-অপ্ট করা হবে। সভায় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গতানুগতিকতার বাইরে গিয়ে কার্যকর এবং সূদুর প্রসারী চিন্তা ভাবনাকে ধারণ করে হবিগঞ্জ জেলায় কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com