মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মো. আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ হবে একটি শক্তিশালী সংগঠন, যে সংগঠনের মাধ্যমে যুদ্ধাপারাধী, মানবতা বিরোধী শক্তিকে প্রতিহত করবে।
গতকাল বিকেলে লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর উদ্যোগে আব্দুর রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর হবিগঞ্জ জেলা সভাপতি মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসীম উদ্দিনের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান র্মোশেদ কামাল, এডঃ সুলতান মাহমুদ, চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান র্মোশেদ কামাল তালুকদার মোশাহিদ, ফজলে এলাহি ফরহাদ, আব্দুল মোতাকাব্বির মলিন, এড. মাহফুজ মিয়া শাহ রেজাউদ্দিন আহম্মেদ দুলদুল, এনামুল হক মামুন, আমিনুল ইসলাম আলম, খোকন গোপ সৌরভ, সাজু আহম্মেদ, মাহবুব সাদিক উজ্জল, মহিবুল আলম জীবন, এডভোকেট আশিকুর রহমান, আমিনুল ইসলাম রবিন, হারুনুর রশিদ নাইম, খায়রুল হক সোহেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com