শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি মোশাহিদ চোধুরীর সভাপতিত্বে ও মুজাহিদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী ও উদ্যোক্তা সিমি কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মুকিতুর রহমান সেলিম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাহ মোস্তকিম, শাহ গোলাম ইজদানী শামীম, ইউপি সদস্য জাহেদ আহমেদ, যুবদল নেতা সেকুল ইসলাম, সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিমি কিবরিয়া দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। সামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com