শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

হবিগঞ্জ সদর থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মাহমুদ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার তারেক মাহমুদ। গতকাল দুপুর ১২টার দিকে সদর মডেল থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ওসি জাহিদুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ। তিনি থানা পরিদর্শনে বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ ছাড়াও থানার সার্বিক খবর নেন এবং পরে সকলের সাথে আলোচনা করেন। পুলিশ সুপার হবিগঞ্জ আসার সাথে সাথে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর থেকে সদর থানা ও ডিবি পুলিশ ১ মাসে একাধিক মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। বেশ কয়েকটি মামলাও হয়েছে। এ ছাড়া চোর ও ছিনতাইকারী কিশোরগ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com