শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৭৫ লাখ টাকার রহস্য উদঘাটনে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন

  • আপডেট টাইম শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪
  • ৬১৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামের রেজ্জাক মিয়ার বাড়ি থেকে ৭৫ লাখ টাকার ব্রিফকেস লুটে নেয়ার রহস্য এক সপ্তাহ অতিবাহিত হলেও উদঘাটন করতে পারেনি পুলিশ। থানা পুলিশের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছেনা। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। বিষয়টি কি চাঁপা পড়ে যাবে, এমন গুঞ্জন চলছে নবীগঞ্জে। গত বুধবার নবীগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সভায় এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য রেজুলেশন করা হয়। এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসনের সকল এজেন্সীকে জানানোর জন্য ওই সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
গহরপুর গ্রামর লোকজনের দাবি চোরের উপর বাটপাররা শহরের প্রভাবশালী লোক হওয়ায় পুলিশ তাদেরকে কিছু করছেনা। তাদের দাবি ঘটনার সাথে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে থানায় যে অভিযোগ দাখিল করা হয়েছে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার সাথে আরো কারা জড়িত এবং নবীগঞ্জ শহরের কোথায় বসে কাদের মধ্যে ওই টাকাগুলো ভাগ বাটোয়ারা হয়েছে তা বেরিয়ে আসবে। পর্দার আড়ালে থাকা সাদা পোষাকধারীরা চিহ্নিত হয়ে যাবে।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের শাহিন নামের এক লোক ৭৫ লাখ টাকা ভর্তি ব্রিফকেস পেয়ে সে তার শ্বশুর বাড়ি গহরপুর গ্রামে মাটির নিচে পুতে রাখে। ওই গ্রামের বদর, আলাল নামের দুই ব্যক্তি নবীগঞ্জ শহরতলীর বাসিন্দা এক প্রভাবশালী সাবেক ছাত্রলীগ নেতাকে ভূয়া মালিক সাজিয়ে টাকা ভর্তি ব্রিফকেসটি ৭/৮ জনের একটি দল সপ্তাহ খানে পূর্বে রাতে ওই বাড়িতে হানা দিয়ে টাকা ভর্তি ব্রিফকেসটি নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com