বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৭০ বোতল হুইস্কিসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক পাঁচারকালে আনু মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল হুইস্কিসহ আটক করেছে ডিবি পুলিশ।
পাঁচার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও আটক করা হয়েছে। আটক আনু মিয়া হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার আলফু মিয়ার ছেলে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে কামড়াপুর-নছরতপুর বাইপাস সড়কের দরিয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-আটক আনু মিয়াসহ ৪ মাদক ব্যবসায়ী ভোর সাড়ে ৫টার দিকে একটি পিকআপ ভ্যানে করে হুইস্কি নিয়ে হবিগঞ্জের দিকে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে এসআই সুদ্বীপ রায়সহ একদল ডিবি সদস্য অভিযান চালিয়ে দরিয়াপুর এলাকায় পিকআপ ভ্যানটি আটক করে। এ সময় ৩ মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আটক হয় আনু মিয়া। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com