স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক কলহে হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী গুলনাহার বেগম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গত ৯ এপ্রিল রাতে ইদুরের জন্য আনা বিষ পানে গুলনাহার আত্বহত্যার চেষ্টা করে। কিছুদিন পূর্বে গুল নাহারের পুত্র সজিব মিয়া পারিবারিক কলহের জের হিসাবে হারপিক পান করে আত্বহত্যার চেষ্টা করে। একই পরিবারের মা ছেলে বিষ পানে আত্বহত্যার চেষ্টা করায় এলাকায় আলোচনা সমালোচনা হচ্ছে।