বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে ভাঙ্গা ইট-বালু কংক্রিট হরিলুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে এডিবির অর্থায়নে উন্নয়ন কাজকে কেন্দ্র করে ভাঙ্গা ইট, বালু ও কংক্রিট লুটপাটের অভিযোগ উঠেছে। বাজারের পুরাতন দোকানপাট ভেঙে নতুন স্থাপনা নির্মাণের প্রস্তুতি শুরু হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে ট্রাক্টর ও বিভিন্ন যানবাহনে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় বাজার জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এডিবির অর্থায়নে বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় দোকানপাট অপসারণ ও নতুন স্থাপনা নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে টেন্ডার প্রদান নিয়ে শুরু থেকেই নানা অনিয়ম, পক্ষপাত ও নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগ ওঠে। এ নিয়ে বাজার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে কয়েক দফা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com