বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় তারা এই সাফল্য অর্জন করে। নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। এর আগে একই প্রতিযোগিতায় বালক ফুটবলে চ্যাম্পিয়ান হয় পৌরসভা। সাঁতার প্রতিযোগিতার একটি ইভেন্টে চ্যাম্পিয়ান এবং দুটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে হবিগঞ্জ পৌরসভা। বালক ও বালিকা একক ব্যাডমিন্টনেও হবিগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান হয়। হবিগঞ্জ পৌরসভার এই সাফল্যে প্রতিযোগী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ পৌরসভা টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) ও হবিগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com