বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পৌরসভার পানির মোটর ট্যাপ বিকল ॥ বিশুদ্ধ পানির সংকট

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পৌরসভার স্থাপিত বিশুদ্ধ পানির ট্যাপ ও মোটর দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে করে পুলিশ কোয়ার্টারসহ আশপাশের এলাকার প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষও পড়েছেন চরম দুর্ভোগে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেবিষ্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভার উদ্যোগে একটি পানির ট্যাংকি ও মোটর স্থাপন করা হয়েছিল। এর মাধ্যমে স্থানীয় পরিবারগুলো এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বিশুদ্ধ পানি সংগ্রহ করতেন। বিশেষ করে পুলিশ কোয়ার্টারের বাসিন্দারা এই পানির ওপর অনেকাংশে নির্ভরশীল ছিলেন। কিন্তু গত রমজানের পর থেকেই মোটর ও পানির ট্যাপ বিকল হয়ে পড়ে। বর্তমানে ট্যাংকি ও মোটর স্থাপন করা থাকলেও সেখানে পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, বিকল্পভাবে অনেককে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে অনিরাপদ পানি ব্যবহার করছেন, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। গরমের এই সময়ে বিশুদ্ধ পানির সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, একাধিকবার পৌরসভায় জানানো হলেও শুধু আশ্বাস ছাড়া কোনো পদপে দেখা যায়নি। দ্রুত ট্যাপ ও মোটর মেরামত করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। ভুক্তভোগীরা দ্রুত বিকল মোটর ও পানির সংযোগ মেরামতের মাধ্যমে পুনরায় বিশুদ্ধ পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com