সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

গোলাম আযম আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম মারা গেছেন। তার মৃত্যুর খবরের পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএসএমএমইউর পরিচালক আবদুল মুজিদ ভুইয়া বলেন, গত বুধবার বিকেল থেকেই গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। তার রক্তচাপ কমে যাচ্ছে কিন্তু হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। ওষুধের মাধ্যমে তার চিকিৎসার চেষ্টা চলছে। একই কথা জানিয়েছেন গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীও। বৃহস্পতিবার সকালে গোলাম আযমের রক্তচাপ কমে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদন্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২ ডিসেম্বর এ রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হবে।
এর আগেও (৯ অক্টোবর) অসুস্থ হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে গোলাম আযমকে শেখ মুজিব মেডিকেলের প্রিজন সেল থেকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com