বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পুরাতন হাসপাতাল কোয়ার্টারে সিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টারে সিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার সকালে তিনি এ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। পুরাতন হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দাগণ বেশ কিছুদিন ধরে কোয়ার্টারের ভিতরকার রাস্তাটি ঢালাইয়ের মাধ্যমে পূননির্মাণের দাবী জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল থেকে আড়াই লাখ টাকা ব্যয়ে ওই রাস্তায় সিসি ঢালাই কাজের উদ্যোগ নেয়া হয়। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com