বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক

  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুণই গ্রামে বাবা ও সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে ২ বোন বিষপান করেছে। এর মধ্যে বড় বোনের মৃত্যু হয়েছে এবং ছোট বোন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গুণই গ্রামের চাঁন মিয়ার প্রথম স্ত্রীর দুই কন্যা সানিয়া আক্তার (১৮) ও জনিয়া আক্তার (১৪) দীর্ঘদিন ধরে সৎ মায়ের নির্যাতনের শিকার হচ্ছিল। শুধু তাই নয়, তাদের নিজ বাবাও তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। এ অবস্থায় তারা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষপানের পর ২ বোন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোট বোন জনিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রতিবেশীরা জানান, ওই ২ বোনের মা বেশ কিছুদিন আগে বিষপানে আত্মহত্যা করেছিলো। এরপর চান মিয়া ৪টি বিয়ে করেন। এর মধ্যে শেষ স্ত্রী রয়ে যান। অভিযোগ উঠেছে ওই সৎ মা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। এরই ক্ষোভে ২ বোন কীটনাশক পান করে ছটফট করতে থাকে। লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সানিয়া মারা যায়। জনিয়ার অবস্থা আশংকাজনক হলে সিলেট প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে বাবা ও সৎ মা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। বানিয়াচং-আজমিরীগঞ্জের সার্কেল এসপি জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত চলছে। এরপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সানিয়ার দেহের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com