সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই থানা থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন ॥ তোলপাড়

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মারামারি পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রুবেল চৌধুরী নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ তাকে পুনরায় গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরীকে আটক করতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হলেও কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রুবেল চৌধুরী দীর্ঘদিন ধরে একটি মারামারি মামলার পলাতক আসামি হিসেবে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। গতকাল শনিবার বিকেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধাওয়া- পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। কিন্তু পথে সে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী জানান, “পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।” এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক বলেন, “ঘটনাটি আমাদের নজরে রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।” ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই দ্রুত পলাতক আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com