মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে বাস চাপায় নছিমন চালকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় হানিফ পরিবহনের বাসের চাপায় মুনিম মিয়া (২২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
সোমবার (০২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিম মিয়া বাহুবল উপজেলার ডুবাঐ আব্দাকামাল গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চারগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে চাপা দেয়। এতে নছিমনটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মুনিম মিয়ার মৃত্যু হয়। পরে নিয়ন্ত্রণ হারানো বাসটি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের ভেতরে ঢুকে পড়ে। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com