শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সংসদ সদস্য আলহাজ¦ জি কে গউছের দিকনির্দেশনায় হবিগঞ্জে খাল খননের সার্বিক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ জি কে গউছের নির্দেশে হবিগঞ্জ পৌরসভার পানি নিস্কাশনের খালসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীরসহ একটি টিম রিচি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদসহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে সংসদ সদস্য আলহাজ¦ জি কে গউছের দিকনির্দেশনায় হবিগঞ্জে খাল খননের সার্বিক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার পানি নিস্কাশনের অন্যতম বাধা হচ্ছে পশ্চিম দিকে প্রবাহমান খালগুলোর বর্তমান শীর্ণ অবস্থা। খালগুলোতে দখল ও মাটি ভরাট হওয়ায় পানি নিস্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। খালগুলো খনন হলে ও পানি নিস্কাশনের জন্য উন্মুক্ত হলে শহরের জলাবদ্ধতা নিরসনে অনেক দুর এগিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com