সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইনাতগঞ্জে কমিউনিটি সেন্টার স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মোঃ শেখ আব্দুল হারিছ নামের এক প্রবাসীর ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই প্রবাসী বাদী হয়ে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১০ মার্চ মামলাটি দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে জগন্নাথপুর থানার ওসিকে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযুক্তরা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপার গ্রামের মৃত তোয়াজ উল্লার পুত্র আহমদ আবুল কালাম (৫০), তার ভাই এলাছ উদ্দীন (৪০)। মামলা ও ভুক্তভোগী জানান, নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাব-রেজিস্টারী অফিস আওতাধীন ও খানপুর মৌজাধীন জেএল নং-২১৯, আরএস খতিয়ান নং-১০৫৮, নামজারী খতিয়ান নং ২৫-১৪১৮ ও ২০২৬-১০০০০৯, আর এস দাগ নং ৫৮৪৫, উক্ত তফসিল বর্ণিত বর্তমান ভিট রকম ভূমিটি বাদীপক্ষ খরিদাসূত্রে মালিকানা ভূমি। তিনি বলেন, ২০১৮ সালের ৯ এপ্রিল, রেজিষ্ট্রি দলিল নং ৬১১/১৮ ইং মূলে বাদীর ছেলে ইংল্যান্ড হাফিজুর রহমান হারিছের নামে খরিদ করেন এবং বৈধভাবে ভোগদখল করে আসছেন। ইদানিং উক্ত ভূমিতে একটি কমিউনিটি সেন্টার নির্মানের লক্ষ্যে বাউন্ডারী ওয়াল ও অন্যান্য কাজ শুরু করিলে মামলার এজাহারভূক্ত আসামী আহমদ আবুল কালাম নির্মাণকাজে নানাভাবে বাধা প্রদান করে ও প্রতিবন্ধকতা সৃস্টি করিয়া ৫ লাখ টাকা চাঁদাদাবী করেন। এই দাবীকৃত চাঁদার টাকা দিতে অনীহা প্রকাশ করিলে গত ৭ মার্চ ২০২৬ ইং তারিখে সকাল অনুমান ১০ টায় আহমদ আবুল কালাম ও তার ভাই ২নং আসামী বেপরোয়া হয়ে উঠে অস্ত্রশস্ত্র সহকারে উক্ত ভূমিতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে কেয়ারটেকারকে হুমকি ধামকি দেখিয়ে কাজ বন্ধ করে দেন এবং দাবীকৃত টাকা না দিলে এই স্থানে কোনো প্রকার কাজ করতে দিবেনা বলেও জানায়। খবর পেয়ে প্রবাসী ঘটনাস্থলে পৌঁছে এর কারণ জানতে চাইলে তারা জানায় তাদের কথামতো চাঁদার টাকা না দিলে এবং আইনের আশ্রয় নিলে বাদীকে খুন করিয়া লাখ গুম করিয়া ফেলিবে মর্মে হুমকির অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com