শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ভোট দিতে এসে গ্রেফতার মুক্তি পেলেন নবীগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা গোলাম রসুল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভোট দিতে দেশে এসেছিলেন হবিগঞ্জের নবীগঞ্জের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা গোলাম রসুল রাসেল। কিন্তু বিধিবাম। ভোটকক্ষে আলোর স্বল্পতা নিয়ে কথা বলায় তাকে গ্রেফতার করা হয়। দেয়া হয় সাজাও। অভিযোগ করা হয় তিনি ব্যালট ছিড়ে ফেলেছেন। অবশেষে সোমবার সকালে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ জানান, নির্বাচনের দিন ভোটকক্ষে গিয়ে আলোর স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একপর্যায়ে তার বিরুদ্ধে ব্যালট ছিড়ে ফেলার অভিযোগ তুলেন দায?িত্বরতরা। মলত তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। কিন্তু প্রশাসন তাকে ৫ দিনের কারাদন্ড দেন। একটি মিথ্যা অভিযোগে একজন প্রবাসী নেতাকে সাজা দেয়া অত্যন্ত দুঃখজনক। সাজা শেষে তিনি আজ কারাগার থেকে মুক্তি পান। তিনি বলেন, এমন মিথ্যা ট্যাগ দেয়া যদি বন্ধ না হয়, তবে প্রবাসীরা উৎসাহ হারাবেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু বলেন, গোলাম রসুল রাসেল সাবেক ছাত্রদল নেতা। তিনি যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা। তাকে হেনস্তার তীব্র নিন্দা জানাই। একটি মিথ্যা অভিযোগ তুলে তাকে সাজা দেয়া অত্যন্ত দুঃখজনক। আজ (সোমবার) তিনি মুক্তি পেয়েছেন। আমরা তাকে কারা ফটক থেকে নিয়ে এসেছি। এটি প্রবাসীদের উৎসাহিত করার বদলে নিরুৎসাহিত করারই নামান্তর। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারী ভোট দিতে গিয়ে গোপন কক্ষে আলোর স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাম রসুল রাসেল। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তার বিরুদ্ধে ব্যালট পেপার ছিড়ে ফেলার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে ৫ দিনের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সাজা শেষে সোমবার তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। কারা ফটকে তাকে নিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান সেফু, উপজেলা বিএনপির সহ—সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রাহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক সাহিদ তালুকদার, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর আলীসহ নেতাকর্মীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com