বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল ভাই-ভাতিজার হামলা ও ভাংচুর স্বর্ণালংকার, টাকা লুট ॥ স্বামী-স্ত্রী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ইরফান আলীর বাড়িতে ভাই ভাতিজারা হামলা চালিয়ে ঘর ভাংচুর স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে গেছে। বিদেশ থেকে পাঠানোর টাকার হিসাব চাওয়া এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইরফান আলী জানান, ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৫ বছর একটানা বিদেশে থেকে রোজগার করে লক্ষ লক্ষ টাকা ভাইদের নিকট পাটিয়েছেন। ২০২৫ সালের মার্চ মাসে দেশে এসে আধাপাকা একটি টিনসেট বসত ঘর নির্মান করে বসবাস করছেন। বর্তমানে তিনি মিরপুর বাজারে ব্যবসা করে জিবিকা নির্বাহ করেন। এদিকে ভাইদের কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাইলে তারা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপণ করে। এক পর্যায়ে তিনি বিষয়টি স্থানীয় মুরুব্বীদের অবহিত করেন। এতে তারা ইরফান আলীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টার দিকে তিনি মিরপুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তূত নিচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা ইরফান আলীর উপর হামলা চালায়। হামলাকারীরা সুকেজ ভেঙ্গে ড্রয়ার থেকে ২ বড়ি স্বর্ণালংকার, আলমিরা ভেঙ্গে ড্রয়ারে থাকা জমি বিক্রয়ের ২ লক্ষ ৫৭ হাজার টাকা ও জায়গা সম্পত্তির মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। এ ছাড়া বসত ঘর ও ঘরের আসবাব পত্র ভাংচুর করায় অনুমান ৬০ হাজার টাকার ক্ষতি সাধনসহ মালামাল নিয়ে যায়। এতে মোট ৬ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইরফান আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে। পরে হবিগজ্ঞ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় ইরফান আলী হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com