এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের জয়ে ভোটের ফেক্টর দিনারপুর পরগনার ভোটারগণ বড় ভুমিকা রেখেছে। কাস্টিং ভোটের ৭৫ ভাগ পেয়েছেন রেজা কিবরিয়া। বিজয়ের ব্যাপারে আরেকটি ছিল তিনি এমপি হলে মন্ত্রী হবেন। ফলে নির্বাচনের পর পরই নবীগঞ্জ-বাহুবলবাসী নব নির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়াকে মন্ত্রী দেয়ার জন্য জোর দাবী তোলেছেন। বিএনপি সরকারে মন্ত্রী হচ্ছেন ড. রেজা কিবরিয়া এই আলোচনা এখন জোরে শুরে শুনা যাচ্ছে। তিনি মন্ত্রী হলে দিনারপুর পরগনায় তথা নবীগঞ্জবাসী পাবেন তৃতীয় মন্ত্রী। এর আগে এই এলাকার সন্তান হিসাবে মন্ত্রী ছিলেন, দেওয়ান ফরিদ গাজী ও শাহ এএমএস কিবরিয়া। তারেক রহমানে নতুন মন্ত্রী সভায় থাকছেন রেজা কিবরিয়া এমন আলোচনা সর্বত্র। দলের দায়িত্বশীল পদে থাকা অনেকেই এটা স্বীকার করেছেন। তবে রেজা কিবরিয়া কৌশলী বক্তব্য দিয়ে বলেছেন বিষয়টি তারেক রহমান ভালো জানেন, তিনি কিছুই জানেন না।
নবীগঞ্জের ৩টি ও বাহুবলের ১টি ইউনিয়ন নিয়ে গঠিত দিনারপুর পরগনা। সে গুলো হলো দেবপাড়া, গজনাইপুর, পানিউমদা ও পুটিজুরি । প্রতিটি জাতীয় নির্বাচনে তাদের ঐক্যবদ্ধতার একটি ভুমিকা থাকে। ঐ এলাকার কেউ প্রার্থী হলে দিনারপুর পরগনাবাসীর কাছে মুখ্য বিষয় হয়ে দাড়ায় তাদের সন্তানকে পাস করানো। সবাই দলমত নির্বিশেষে ভোট দেন দিনারপুর পরগনার প্রার্থীকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেই ঐক্যকে কাজে লাগান রেজা কিবরিয়া। গত ৭ ফেব্রুয়ারী দিনারপুর পরগনাবাসী এক সর্বদলীয় মিটিং করেন। সেখানে রেজা কিবরিয়া পক্ষে শ্লোগান তোলা হয় “দল যার যার, রেজা সবার” এই কথাকে কাজে পরিনত করেছে পরগনাবাসী। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কাস্টিং ভোটের শতকরা ৭৫% ভোট পেয়েছেন রেজা কিবরিয়া। ঐ এলাকার ঐক্যবদ্ধ ভোটে ব্যবধান যেমন বড় হয়েছে তেমনি অন্য এলাকায় প্রভাব পড়েছে। ফলাফলে দেখা যায় দিনারপুর এলাকার ১১নং গজনাইপুর ইউনিয়নের বনগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রেজা কিবরিয়ার ধানের শীষ পেয়েছে ৯৯৭ ভোট নিকট প্রতিপক্ষ স্বতন্ত্র শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯২ ভোট, কায়স্ত গ্রাম সেন্টারে ধানের শীষ ৮২৯ ভোট ঘোড়া পেয়েছে ৭৫ ভোট ও লোগাও সেন্টারে ধানের শীষ ৬৩৬ ঘোড়া পেয়েছে ৭৫ ভোট , ১০ দেবপাড়া ইউনিয়নের ঝিটকিয়া সেন্টারে ধানের শীষ পেয়েছে ৯৭৫ ভোট ঘোড়া পেয়েছে ১৭৪ ভোট, গোপলার বাজার সেন্টারে ধানের শীষ পেয়েছে ১০০৭ ভোট ঘোড়া পেয়েছে ২৯ ভোট ভানুদেব সেন্টারে ধানের শীষ পেয়েছে ৯৯৬ ভোট ঘোড়া পেয়েছে ৫৯ ভোট। ১৩ নং পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্ব পাড়া সেন্টারে ধানের শীষ পেয়েছে ১১২২ ভোট, ঘোড়া পেয়েছে ২৩৩ ভোট, পানিউমদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ পেয়েছে ১০০২ ভোট ঘোড়া পেয়েছে ২১১ ভোট।
এ ব্যাপারে ১০ নং দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আকম ফখরুল ইসলাম কালাম বলেন, আমি আমার বাড়িতে শবে বরাতের রাতে পরগনাবাসীকে নিয়ে একটি মিটিং করি। সেখানে সিন্ধান্ত মোতাবেক ৭ ফেব্রুয়ারী দেবপাড়া বাজার পরগনা বাসী সিদ্ধান্ত নেন আমরা দলমত এর উর্ধ্বে রেজাকে সবাই মিলে ভোট দিবো। পরগনাবাসী সেই ঐক্য ধরে রেখেই আমরা রেজা কিবরিয়াকে ঐক্যবদ্ধ ভোট দিয়েছি। এর আগেও এরকম অনেক নির্বাচনী পরগনাবাসী ঐক্যবদ্ধতা দেখিয়েছেন। আমরা রেজাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই।
পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইজাজুর রহমান বলেন, আমরা দিনারপুরবাসী উন্নয়নের জন্য আমাদের পরগনার সন্তান হিসাবে রেজাকে “দল যার যার, রেজা সবার” সেই শ্লোগান মোতাবেক ৮০% ভোট দিয়েছি। আশাবাদী এখন রেজাকে বিএনপি সরকারে মন্ত্রী করা হলে, তিনি আমাদের নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন হবে।
১১নং গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল খায়ের গোলাপ বলেন, আমরা দিনারপুর বাসী রেজাকে মন্ত্রী হিসাবে দেখার জন্যই ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছি। তিনি শুধু দিনারপুর এলাকার সন্তান নয় সারা সিলেট বিভাগের একজন যোগ্য ব্যক্তি। তারেক রহমান যদি তাকে মন্ত্রী করেন আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো।
বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক বলেন, আমরা দলীয় দৃষ্টিতে নয়, আমার যোগ্যতার দৃষ্টিতে তাকে সার্পোট করেছি। সে বাংলাদেশের মধ্যে একজন যোগ্য ব্যক্তি, তাকে মন্ত্রীত্ব দেওয়ার জন্য বিএনপিতে নেয়া হয়েছে, আমরা তাকে নির্বাচিত করেছি এলাকাবাসী অনেক উপকৃত হবেন। আমি আশাবাদী রেজা কিবরিয়া মন্ত্রিত্ব পাবেন।
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন,হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে এবং দল সরকার গঠন করলে তাকে মন্ত্রী বানানোর কথা রয়েছে এখন দলের চেয়ারম্যান তারেক রহমানের উপর সবকিছু নির্ভর করে।
এ ব্যাপারে নব নির্বাচিত এমপি ড.রেজা কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভোট দিয়েছেন। তাদের উন্নয়নের জন্য আমি চেষ্টা করবো সেই প্রতিফল দিতে ইনশাআল্লাহ। আমাকে মন্ত্রী করা হবে কি না সেটা আমাদের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা। তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মন্ত্রী সভায় কারা থাকবেন জানবেন, তিনি কাদের ডাকবেন সেই আশায় সবাই রয়েছে, কাউকে অগ্রিম মন্ত্রী করা আস্বাস দেয়া হয়নি।
হবিগঞ্জ-১ আসনে নির্বাচনে চুড়ান্ত ফলাফল অনুযায়ী পাঁচজন প্রার্থী ছিলেন তাদের প্রাপ্ত ভোট হচ্ছে, বিএনপির রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,১১,৯৯৯ ভোট, খেলাফত মজলিশের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতীকে ৫৬,১৩২ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে ৩৪,৬৩৭, ইসলামিক ফ্রন্টের বদরুর রেজা সেলিম চেয়ার প্রতীকে ৫২৭২ ভোট ও বাংলাদেশ জাসদের কাজী তোফায়েল আহমদ মোটরগাড়ী (কার) প্রতীকে ৬৪৪ ভোট পেয়েছেন।