শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজ হবিগঞ্জে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার হবিগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে বরণ করে নিতে জেলা শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
এ বিষয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামি। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মীর নূরুন্নবী উজ্জ্বল, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য মহিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিরে জামায়াতের এ সফর কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নয়; এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনের অংশ। বর্তমান বাস্তবতায় মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এ সফরের মাধ্যমে জনগণের সামনে সত্য তুলে ধরা, আশার সঞ্চার করা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানানো হবে। নেতারা জানান, সফরসূচি অনুযায়ী শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে অবতরণ করবেন। এরপর সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি হবিগঞ্জ প্রেসক্লাবে অবস্থান করবেন। সকাল ৯টা ৪৫ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে প্রেসক্লাব থেকে জনসভাস্থলে পৌঁছাবেন তিনি। সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত নিউফিল্ড মাঠের মঞ্চে অবস্থান করে বক্তব্য দেবেন আমিরে জামায়াত। পরে বেলা ১০টা ৪৫ থেকে ১১টার মধ্যে জালাল স্টেডিয়াম হয়ে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভা শেষে আমিরে জামায়াত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি শ্রমজীবী মানুষ, শিার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com